
শৈলকুপা ( ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কালেক্টরেট এর ম্যাজিস্ট্রট শৈলকুপায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ২ জন গ্রেফতার।
২৯/০৯/২০২৪ ইং তারিখ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কালেক্টরেট এর ম্যাজিস্ট্রটবৃন্দ,সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌরসভার কাজীপাড়া ও ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাজা সহ ২ জনকে আটক করে। অজ্ঞাত নামা একজনের অভিযোগের প্রেক্ষিতে শৈলকূপা পৌরসভার কাজীপাড়া গ্রামের মেহেদী হাসান রাকিব এর বাড়িতে ক্যাপ্টেন ইমরান হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান হোসেনের নেতৃত্বে যৌথবাহিনির অভিযানে মেহেদী হাসান রাকিবকে আটক করে। এসময় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে আটককৃত মেহেদী হাসানকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অপরদিকে শেখপাড়ার মোল্লা পাড়ার একদিল মোল্লার ছেলে নায়েব আলী (৩৩) কে ৭শ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শৈলকূপা থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।