
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একই রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান।