
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন প্রজা মণ্ডপ পরিদর্শন করেন।
১০ই অক্টোবর( বৃহস্পতিবার) ১২:৩০ মিনিটে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নহ দৌলতপুর উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
প্রথমেই দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, পরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নহা দলিল নেতাকর্মী নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন,আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, মো আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম কুন্টু ,দৌলতপুর উপজেলা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ নুরুল ইসলাম সোনাই, দৌলতপুর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল সালাম, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিন,স্বেচ্ছাস স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজিব হোসেন, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দলসহ নানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কোভিদ জিন্নাহ বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই এদেশের মানুষ আমরা সবাই একসাথে বাস করবো এটাই আমাদের বিশ্বাস আমরা আপনাদের পাশে আছি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো দেশ নায়ক তারক রহমানের নির্দেশে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আমর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে সে দিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।