
ত্রিশাল (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো.আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে ত্রিশাল পৌর সভার নওধার শ্রী শ্রী কুলেশ্বরী মন্দির,ত্রিশাল কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির,ঋষি মন্দির পূজা মণ্ডপ পরির্দশন করেন।
পরিদর্শনকালে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, কেন্দ্রীয় কালী মন্দিরের উপদেষ্টা কৃষিবিদ নিতায় চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শ্রী রাখাল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গণেশ সরকার প্রমুখ