
বেতাগী প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের মধ্য শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বরগুনা জেলার, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন এর মাছুয়াখালী বাজারে এক বর্নিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক জনাব এম হুমায়ূন কবির, উপস্থিত ছিলেন বেতাগীর উপজেলা বিএনপির আহবায়ক জনাব জননেতা হুমায়ূন কবির মল্লিক, ও থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুব হোসেন এবং বেতাগী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ন কবির। শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী বাউল সম্রাট শফি মন্ডল ও অন্যান্য শিল্পী বৃন্দ। জিয়া শিশু একাডেমির মহাপরিচালক জনাব এম হুমায়ূন কবির, বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক জনাব জননেতা হুমায়ূন কবির মল্লিক ও অন্যান্য নেতৃবৃন্দ এর বক্তব্যে ও শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে ফুটে উঠে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ সম্প্রতির দেশ বাংলাদেশ। অপশক্তির অপপ্রচার একই ভাবে সকল অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে আরো সূস্পষ্ট অবস্থান নিশ্চিত করে সকলের সহযোগিতায় বাংলাদেশ হয়ে উঠুক নতুন এক বাংলাদেশ।