
রাজবাড়ী প্রতিনিধি
সোমবার সন্ধ্যার পর রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গফুর শিকদারের বাড়ীর আঙিনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওহাব শিকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কামাল হোসেন মিয়া সাবেক সাধারণ সম্পাদক বসন্তপুর ইউনিয়ন বিএনপি, আব্দুর রহমান খান সাবেক সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, মোঃ সাজিদুল বিশ্বাস সাজ্জাদ সাবেক সদস্য জেলা বিএনপির ও বসন্তপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, শহীদ সিকদার সাবেক ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, গফুর শিকদার সাবেক সদস্য বসন্তপুর ইউনিয়ন বিএনপি, বসন্তপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক উজ্জল খান, বসন্তপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন খান, যুবদল নেতা নয়ন শেখ, যুবদল নেতা সাদ্দাম, স্বেচ্ছাসেবক দলের রাজ্জাক মন্ডল, সদর উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সামিউল খান শান্ত, বসন্তপুর ইউনিয়ন শাখার জাসাস সভাপতি রাজিব শেখ প্রমুখ।