
সুলতান আহমেদ
প্রতিনিধি নওগাঁ।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত ২নং ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর গ্রামের,দেওয়ান হাফিজুর রহমানের তিন তলা বাসার নিচ তলা ভাড়া নিয়ে চলছে এই অবৈধ কসমেটিকস কারখানা।
কারখানাটিতে একাধিকবার ভ্রাম্যমাণ করে জরিমানা করা হলেও, কিছুদিন পরেই কোন অনুমোদন ছাড়াই আবার ভৌতিকভাবে কারখানাটি চালু করে ফেলেন স্বত্বাধিকারী শয়ন পাল।
সরেজমিনে গিয়ে আমরা দেখতে পাই সেখানে অতি নিম্নমানের কূরুচিকর পরিবেশের পাশাপাশি নেই কোন বৈধ কেমিস্ট। এছাড়াও আবাসিক এলাকাতে অবৈধভাবে কেমিক্যাল মজুদ করে চালিয়ে আসছে এই অবৈধ ব্যবসা।
কারখানাটি ঘুরে স্বত্বাধিকারী শয়ন পালের কাছে আমরা বৈধ কাগজ দেখতে চাইলে তিনি কোন ডকুমেন্টস দেখাতে পারেন্নি।
এ ব্যাপারে আত্রাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাছে অভিযোগ করা হলে তিনি জানান,সেখানে এর আগেও ভ্রাম্যমাণ করে জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ রাখতে বলা হয়।
যদি সে বৈধ কাগজপত্র ছাড়া আবার কারখানাটি চালু করে
থাকে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে সদুপুর গ্রামবাসীরা জানান তারা খুবই আতঙ্কিত কারণ, তারা জানতে পেরেছে এখানে কেমিক্যাল মজুদ আছে,
যা যেকোনো সময় বড় কোন দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমরা চাই প্রশাসন অতি দ্রুত এটা বন্ধের পদক্ষেপ নিবেন।