
লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বটতলী স্টেশনে এ অভিযান চলে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশিদামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় সাতটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত দোকানের মধ্যে রয়েছে মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে । পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশিদামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় সাতটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।