
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর সাবেক সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আ’গীগ সন্ত্রাসীদের লগি- বৈঠা দ্বারা নৃশংস ভাবে মানুষ হত্যার প্রতিবাদে পটুয়াখালীর দুমকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা জামায়াতের আমীর মাও জালাল আহমেদ এর সভাপতিত্বে দুমকী নতুন বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও আবুল খায়ের এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও এ কে এম ফখরুদ্দীন খান রাযী, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাও, শহীদুল ইসলাম আল কায়ছারী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা। মাও, আবুল বশার আমীর পটুয়াখালী পৌর জামায়াত।
বক্তৃতা করেন মাসুদ রানা সভাপতি দুমকি উপজেলা ছাত্র শিবির, মাহাদি হাসান সভাপতি পটুয়াখালী জেলা ছাত্র শিবির , জামায়াতে নেতা জাকারিয়া, ছিদ্দিকুর রহমান শরীফ, আব্দুর রাজ্জাক নাসির, দুমকি উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাও আলতাফ হোসাইন প্রমুখ।