
তাজকীর আহসান তামিম, নোবিপ্রবি প্রতিনিধি
গত ৩০ অক্টোবর ২০২৪ নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
রম্য বিতর্কের মোশন ছিলো : গণতন্ত্রের নাম মিছে ভার, আমিই সেরা স্বৈরাচার! বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, সাবেক সভাপতি, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
রম্য বিতর্কটি নবীনদের মাঝে আনন্দের জোয়ার ভয়ে আনে। এতে স্বেরাচারী বিভিন্ন চরিত্রে বিতর্ক করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সিনিয়র বিতার্কিকগণ।
স্বৈরাচারী চরিত্রগুলো হলো হিটলার, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, রাণী এলিজাবেথ, কিম জং উন ও শেখ হাসিনা। সকল চরিত্র তাদের নিজেরকে সেরা স্বৈরাচার প্রমাণ করতে নানান কর্মকাণ্ডের নজির নিয়ে আসে।
উপস্থিত নবীন বিতার্কিকদের যৌথ মতামতের ভিত্তিতে শেখ হাসিনা সেরা স্বৈরাচার হিসেবে আখ্যায়িত হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে নবীন বরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যার অংশ ছিলো।