
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার-ফোর্সের অংশগ্রহণে আজ ০৩ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়।অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে অফিসার-ফোর্সের কীট সামগ্রী পরিদর্শন করেন জনাব খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা পুলিশ সুপার চুয়াডাঙ্গা।এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) চুয়াডাঙ্গা জনাব জাকিয়া সুলতানা সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) চুয়াডাঙ্গা জনাব মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা।