
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জেলা পরিষদের ডাকবাংলোর পেছনে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মানের প্রতিবাদে শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলন গাইবান্ধার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুর আলম মিঠু,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু,জেলা বাসদ এর আহবায়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা এ্যাডঃ নিলুফার ইয়াসমিন শিল্পী,কমিউনিস্ট পার্টির জেলা নেতা গোলাম রব্বানী মুসা, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা,কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি এ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, জেলা পরিষদ মার্কেট মালিক সমিতির সদস্যগন,সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু,পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজির রহমান রেফেল প্রমুখ।বক্তারা বলেন আইন কানুনের তোয়াক্কা না করে জেলা পরিষদ কর্তৃপক্ষ গায়ের জোরে পুকুর ভরাট করে মার্কেট নির্মানের পায়তারা করছে। শহরে অগ্নিকান্ডসহ জলাবদ্ধতা নিরসনে পুকুরটির ভুমিকা অন্যতম,ফলে অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুশিয়ার করে দিয়ে বলেছেন পরবর্তী আর আবেদন নিবেদন করা হবে না,গাইবান্ধা বাসীকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।