
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঁঠালিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নিহাত নামের দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু নিহাত উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারীবুনিয়া গ্রামের দুবাই প্রবাসী জাহিদুল ইসলামের ছেলে।
কদিন আগে নিহাত তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বেলা ১১টার দিকে খেলতে খেলতে নিখোঁজ হয় সে। পরে খোঁজাখুঁজির পর ঘরের উত্তর পাশের পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন।
তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।