
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১০৬৬ এর উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা এম এ শুক্কুর।
উপদেষ্টা নব নির্বাচিত হওয়ায় হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর’কে বরণ ও মৃত সদস্যের নমিনীকে মৃত্যু ফান্ডের টাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাটহাজারী বাসস্ট্যান্ডের পপুলার সুপার মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে সভাপতি মোঃ ইলিয়াছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কদর আলী মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, মৃত সদস্যদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।