
সুলতান আহমেদ
প্রতিনিধি (নওগাঁ)
আত্রাই উপজেলা চত্বরে সকাল ১০টায় ঘোষপাড়া গ্রামবাসী,ছাত্র সমাজ ও আত্রাই উপজেলার সচেতন মহলের উপস্থিতিতে কালভার্ট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আজ।এ সময় উপস্থিতি জনতার সাথে কথা বলে জানা যায়-৩নং আহসানগঞ্জ ইউনিয়নেরঅন্তর্গত, ২নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের বদনাখালি নামক স্থানে দীর্ঘদিন থেকে একটি কালভার্ট পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে এই কালভার্টিকে সড়ক ও জনপদ পুননির্মাণ করতে গেলে গ্রামবাসী প্রতিবাদ জানায়।কারণ হিসাবে জানতে চাইলে ২নং ওয়ার্ডের মেম্বার শামসুর রহমান লিচু জানান-এই কালভার্টি যদি এখন চালু হয় তাহলে গ্রামের একমাত্র রাস্তাটি হুুমকির মুখে পড়বে,পাশে রাস্তা হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।
এছাড়াও ঘোষপাড়া গ্রামের নাফিজুল হাবিব নোমান জানান- এই কালভার্ট চালু হওয়া একদম অপ্রয়োজনীয়।সরকারের যেমন অর্থ অপচয় হবে ঠিক তেমনি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর জমির চাষাবাদ বন্ধ হয়ে যাবে প্রায়।
পরে গ্রামবাসীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা অফিসার আত্রাই,সওজ রাজশাহী ও সওজ নওগাঁ বরাবর প্রদান করা হয়।
এ ব্যাপারে সওজের পক্ষ থেকে এখনো কিছু জানায়নি।