
জকিগঞ্জ প্রতিনিধি
–
জকিগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর সামসুল হক সুমন এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর সোমবার ভোর ৫ঘটিকায় বিরশ্রী ইউনিয়ন এর বড় পাথর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন (৩৬), কে ১০০০ ( এক হাজার পিছ) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মাদকের অনুমান মূল্য ৩,৫০,০০০/- টাকা। নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া নারী শিশু ( ধর্ষণ) মামলায় খলাছড়া ইউনিয়ন এর বনতেরাপুর গ্রামের সাহেদ মিয়া (২০) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সেনাপতির চক সাকিনের জুনেদ আহম্মদ (২৮) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জকিগঞ্জ টিভি কে এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জয়নুল ইসলাম মুন্না।