
রূপগঞ্জ প্রতিনিধি : নবান্ন উৎসব সব দুঃখকষ্ট ভুলিয়ে দেয়। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতি। এ সংস্কৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলার ঐতিয্যবাহী নবান্ন উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার (২০-ডিসেম্বর) বিকেলে বিজিএমইর সম্মিলিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে আব্দুল মতিন ভূঁইয়ার আয়োজনে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ উৎসব পালন করা হয়। খই, মুড়ি, ক্ষীড়, পায়েস ও বিভিন্ন রকম পিঠা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, এড. গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহাবুব, তারাবো পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া,পৌর বিএনপি’র নেতা জাকির হোসেন রিপন, কাজী মাসুম ,যুবদল নেতা মামুন ভূঁইয়া ওলামাদল নেতা মতিউর রহমান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদ ভুঁইয়াসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, নবান্ন বাঙ্গালীর রক্তে মিশে আছে। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই ধর্মবর্ণনির্বিশেষে নবান্নকে কেন্দ্র করে বাঙালি জাতি উৎসবে মেতে ওঠে। তারই ধারাবাহিকতায় আমরা এ উৎসবের আয়েজন করি।