
রূপগঞ্জ প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। যাদের ব্যাপারে এ দেশ থেকে হাজার কোটি টাকা পাচার ও দূর্নীতির অভিযোগ উঠেছে তারাই পাচারের তথ্য ও কাগজপত্র মুছে ফেলতেই সচিবালয়ে আগুন দিয়েছে। অগ্নিকান্ডের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি করি তদন্ত কমিটি অগ্নিকান্ডের সাথে কারা জড়িত তারা তা খুজে বের করবে।
শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে সেচ্ছাসেবকদলের আয়োজন ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশকে ধংস্ব করতে আওয়ামীলীগের দোষড়রা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। এ ষড়যন্ত্র আরো অনেক লম্বা হবে। বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন করেছে সৈ¦রাচারী শেখ হাসিনা। তাকে আমরা বিদায় করিছি। আমরা বিপদ ও দুঃশাসন এখনো বিদায় করতে পারিনি। আমরা এসকল ষড়যন্ত্র মোকাবিলা ও দুশাসন রোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলি আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন,জেলা বিএনপির সহসভাপতি ও কায়েতপাড়া ইউপির সাবেক সফল চেয়ারম্যান এ্যাড. গোলজার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মো: মাসুম, রূপগঞ্জ উপজেলা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, স্বেচ্ছাসেবকল দল নেতা শিপলু জাহান, জামান মিয়া,কেন্দ্রিয় জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন ভুইয়া ওলামা দলের জাকারিয়া প্রমুখ ।