
চট্টগ্রাম প্রতিনিধি
গত ২৭ ডিসেম্বর ২০২৪ইং, রোজ শুক্রবার। দক্ষিণ চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় বাঁশখালী উপজেলার সর্বপ্রথম সরকার অনুমোদিত ও জনপ্রিয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, “বাশঁখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জুলাই-ডিসেম্বর ২৪ ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে কক্সবাজার জেলার রিলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট, রুমালিয়াছড়া, কক্সবাজারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে বিকেলের দিকে পরীক্ষার্থীদেরকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমন করে বাঁশখালী ফিরে আসেন।
বাঁশখালী যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এম.মিজানুর রহমান জানান, শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
দীর্ঘ ৫ বছর যাবত অত্যন্ত সুনাম এবং সাফল্যের সাথে এগিয়ে আসছে প্রতিষ্ঠানটি।