
মোঃ রবিউল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ৩০ ডিসেম্বর-২০২৪) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এক রেলি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রেদুয়ানুল৷ হালিমের নেতৃত্বে আয়োজিত রেলি ও আলোচনা সভায় অংশ নেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডাঃ ফজলুর রহমান, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সেক্রেটারী জাকির হোসেন, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন উজ্জল, সেক্রেটারী আরিফ হোসেন, নলডাঙ্গা পৌর যুবদলের সভাপতি রুপচান আলী সহ প্রমূখ।