
কাঠালিয়া (ঝালকাঠী) প্রতিনিধি
কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজে পিএফজির আয়োজনে সামাজিক সম্প্রতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কলেজ প্রতিষ্ঠাতা ফাতিমা খানম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএফজির বরিশাল বিভাগের সমন্বয়কারী সাংবাদিক ফারুক হোসেন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান , এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।