
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকা থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। রবিবার(১৯ জানুয়ারি) রাত ১টার দিকে নলছিটি পৌর এলাকার বাইপাস এলাকা থেকে সোহাগ ও রনি নামে দুজনকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের মধ্য রায়হানুল ইসলাম ওরফে সোহাগ(৪৪) নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকার মো. মকবুল হাওলাদারের ছেলে এবং মো: রনি (২৬) নলছিটি মালিপুর এলাকার আক্কাছ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে নলছিটি পৌরসভার বাইপাস সড়কে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা চলছে এমন খবর পায় পুলিশ। পরবর্তীতে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো:আব্দুস ছালাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় উভয়কে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৮২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।