
মাসুদুল ইসলাম মাসুদ
ফটিকছড়ি প্রতিনিধি
গতকাল ২০/০১/২৫ রাত ৯.৩০ মিনিটের সময় পশ্চিম ভূজপুর ৩ নং ওয়ার্ড বেল্লাল বৈদ্যের বাড়ি ভূজপুর থানার মোঃ শাহাদাত হোসেন (১৩) পিতা মোঃ হাসেম মাতা রহিমা আক্তারের ছেলে।পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিজ ঘরে বিষ পান করেন বলে জানা যায়। আত্মীয়-স্বজন একই রাত অনুমানিক ১১.২০ মিনিটের সময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাদাতের লাশ শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।