
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-কাঞ্চন সড়কে দীর্ঘ ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল¬ার যাত্রী সাধারণসহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। অপরদিকে সড়কে আটকে আছে দেশের উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন। মঙ্গলবার সকালে থেকে দুপুর ২ টার পর্যন্ত উপজেলার মঙ্গলখালী, মুড়াপাড়া, দড়িকান্দি এলাকায় সরেজমিনে গিয়ে এ যানজটের চিত্র দেখা যায়। যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। যানজটের অন্যতম কারণ হচ্ছে গাজী সেতুর পূর্বপাড়ে দড়িকান্দিতে ভ্গাা রাস্তা দীর্ঘ দিন ধওে মেরামত না করা। এছাড়াও ফুট ওভারব্রীজ সংকট, যত্রতত্র যাত্রী উঠানামা ও রূপসী-কাঞ্চজন সড়ক দিয়ে সিটি গ্রুপের অতিরিক্ত মালবাহী ট্রাক আসা যাওয়ার কারনে যানজটের সৃষ্টি হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুনসিফ ইসলাম মাহির বলেন, ভাঙ্গা রাস্তার যানজটের কারনে প্রায়ই সঠিক সময়ে স্কুলে পৌছাতে পারি না। ক্লাশ মিস হয়, স্যারদের পিটুনি খেতে হয়। অন্যদিন যেমস তেমন ম্গলবার দিন যানজট তীব্র আকার ধারন করে। হাটগামী মানুষ পন্য নিয়ে সময় মত হাটে পৌছাতে পারেন না। ক্রেতারাও পণ্য সামগ্রি নিয়ে সময় মত বাড়ি ফিরতে পাওে না। ভ্গাা রাস্তা মেরামত না করলে আমাগো ভোগান্তির শেষ হবে না।
সরেজমিনে ঘুরে জানা যায়, রূপসী কাঞ্চন সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। রূপসী বাস স্টেশন দিয়ে রূপসী-কাঞ্চন সড়কে সারি সারি করে ট্রাক প্রবেশ করছে। এতে করে সড়ক দিয়ে চলাচলরত যানবাহন গুলো আটকে রয়েছে। অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকলে মূহূর্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যায়। এতে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে দিনের পর দিন। আবার কোন কোন বাসকে সড়কের মাঝেই যাত্রী উঠাতে নামাতে দেখা গেছে। এতে করে বাড়ছে সড়ক দূর্ঘটনার আশঙ্কাও। আটকে যাচ্ছে পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। এ দীর্ঘ যানজটের কারণে ১৫ মিনিটের পথ যেতে ১ ঘন্টা সময় লাগছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। গঙ্গানগর এলাকার বাসিন্দা জহির মিয়া বলেন, দড়িকান্দিতে সেতুর মাথায় রাস্তা ভাঙ্গা থাকায় সড়কে প্রতিদিনই যানজট লেগে থাকে। আমাদেরকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে পুলিশকেও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় না। গাউছিয়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, ভুলতা গাউছিয়া রোডে যানজট থাকার কারনে রূপসী- কাঞ্চন সড়কে এখন অনেকেই যাতায়াত করেন। কিছু দিন ভালই চলছিল। রাস্তা মেরামত না করার কারনে যানজটে এখনো আটকে আছি। যানজট কখন শেষ হবে আর কখন বাড়ি যাবো।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, আমি নতুন এসেছি, দেখে ব্যবস্থা নিচ্ছি। শ্যামল নামে আরেকজন কর্মকর্তা বলেন, এটা আসলে সড়কের পাশেই অল্প একটু রাস্তা ভ্ঙ্গাা। সেতু থেকে গাড়ি নেমে মূল রাস্তায় উঠতে গিয়ে ক্রস করতে যানজট লেগে যায়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, রাস্তা ভাঙ্গা থাকার কারনে ধীরগতিতে গাড়ি চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে গাড়ি চালকরা নিয়ম ভঙ্গ করে চালানোর কারণেই যানজট সৃষ্টি হচ্ছে।##