
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর মানিকগঞ্জ।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় চকমিরপুর ইউনিয়নে ৪১ নং মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস এর দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এবং মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য, অ্যাডভোকেট আমিনুল হক।
আরো উপস্থিত ছিলেন মো: লোকমান হোসেন -কৃষি বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি, মোহাম্মদ কাদের সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি, মোঃ মফিজুল ইসলাম সিনিয়র শিক্ষক দৌলতপুর মোঃ শরিফুল ইসলাম সেন্টু সিনিয়র শিক্ষক দৌলতপুর।দৌলতপুর ছাত্র প্রতিনিধি মোঃ শান্ত মির্জা।