
নাটোর প্রতিনিধি।
নলডাঙ্গায় সেনভাগ লক্ষীকোল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসুস্থ অসহায় কর্মহীন ও আর্থিক অসচ্ছল মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (০২ মার্চ) সকালে সেনভাগ লক্ষীকোল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান করা হয় । উক্ত অনুষ্ঠানে মোঃ আব্দুল খালেক খানের সভাপতিত্বে ও মোঃ সোলায়মান আলী (দুলাল) এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মোঃ আব্দুর রব মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ খবির উদ্দিন (মাষ্টার), মোঃ দেলোয়ার হোসেন (সমাজ সেবক)।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সাইদুল ইসলাম ও সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আকরাম হোসেন। এবং আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সুধী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেনভাগ লক্ষীকোল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৪ নং পিপরুল ইউনিয়নের শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেজুর, আখের গুর, মুড়ি , সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।