
বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল উপজেলার ঈশ্বরগঞ্জ বাজার মাঠপ্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর , সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু,পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান,জেলা মহিলা সহসভাপতি রাশেদা সুলতানা রুবি,উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আতিকুর রহমান মিঠু প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আহমেদ আযম খান বলেন- প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসে হবে,আমি উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাবো আগামী নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করুন। সুস্পষ্ট তফসিল ঘোষণা করুন। মানুষের মধ্যে অস্থিরতা দূর করুন।