
ঝালকাঠি প্রতিনিধি :আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন যে,গত ২ ফেব্রুয়ারি ঝালকাঠির নলছিটিতে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়। পরে আসামিরা জামিনে বের হয়ে আহতদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারাীরা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে তারা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে বলেও অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে আহতদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি সিদ্ধকাঠি ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল খান।
লিখিত অভিযোগে দাবি করা হয়, গত ২ ফেব্রুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি সিকদারকে পিটিয়ে আহত করে সুমন সরদার, হুমায়ুন সরদার, রাসেল হাওলাদার, রফিক হাওলাদার, সুলতান সরদার, আদু গাজী, ইমন হাওলাদার ও মনিরসহ কয়েকজন ব্যক্তি। অভিযুক্তরা ৫ আগস্টের আগে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ছিল।
বর্তমানে বিএনপির পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে আসছে।