
স্টাফ রিপোর্টার নওগাঁ : ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁ ব্রীজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মুক্তির মোড় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে সাব্বির আহমদ এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোঃ আশরাফুল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি মাওলানা জামাল উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সহ প্রমূখ। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।এর আগে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।
বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনি স্বাধীন কর, আমার ভাই শহীদ কেন? জবাব চাই জবাব চাই! বিভিন্ন শ্লোগানে মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘটে ।