
মোঃ রবিউল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ -২০২৫) বিকেলে নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদ মোল্লা, নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মালেক রাব্বানী।
নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, আজকের পত্রিকা ও এন টিভির নলডাঙ্গা অনলাইন প্রতিনিধি রানা আহম্মেদ, সাংবাদিক এম এম আরিফুল ইসলাম, ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন, রবিউল ইসলাম রবি, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল হাকিম পমূখ ।