
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় গ্রেফতার হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান অনিম।গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় গ্রেফতার করে তাকে পুলিশ।শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকার জেলা পরিষদসংলগ্ন
নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অনিম ওই এলাকার সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লার ছেলে।
বিস্ফোরক আইনে বিএনপি নেতা আনিসুর রহমান তাপু ঝালকাঠি সদর থানায় মামলা করেন। ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,২০২৪ সালের ৪ আগস্ট ঝালকাঠি জেলা বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা আনিসুর রহমান তাপু সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।