
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোংলাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ শাহনাজ পারভিনকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
শাহনাজ পারভিন (৫৫) ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ও ইউনিয়ন মহিলা দলের (বিএনপি) সাধারণ সম্পাদক। তিনি মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আটক শাহনাজ পারভিনের কাছে ১৮ পিচ ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।