
আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং নিজেকে গড দাবি করায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নজরে আসে। এর প্রেক্ষিতে আজ ১৩ই মার্চ (বুধবার) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। এ সময় তারা ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন শ্রী অভীক চন্দ্র তালুকদার, সামিউল করীম সুপ্তক, ইসতিয়াক জিহাদ, ইরফান-উল-হক, সৌমিক বকশি,দীপ্ত,ইনান হাসনাইন শ্রেষ্ঠ, সারোসার মীম, আবীর, বাতিশ সাহা, নাজমুস সাকিব সাদ সহ আরো কয়েকজন।জানা যায় তারা সকলেই উক্ত বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং একটি নেশাখোর গ্যাং।
এই বিষয়ে একই বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী মহসিন হক শাহ জানায়,”বিভাগের কতিপয় কিছু নেশাখোরদের জন্য আমাদের বিভাগ বদনাম হচ্ছে।দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানাই।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা আগামীতে এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যদি প্রশাসন যথাসময়ে পদক্ষেপ না নেয়।