
ঝিনাইদহ প্রতিনিধি:
বৈষম্য ও দুর্নীতিবিরোধী একটি সংগঠিত ছাত্র সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা।
আজ ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সদর উপজেলা কমিটির অনুমোদন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সমাজের সচেতন ভূমিকা অপরিহার্য।
তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও ন্যায্যতার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সোহাগ আহম্মেদ শুভ, সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম, মুখ্য পাত্র মোছাঃ তাহমিনা ইবনে হাসিম এবং মুখ্য সংগঠক মোঃ জুনায়েদ আহম্মেদ রাজু।
সভার এক পর্যায়ে ছাত্র প্রতিনিধিরা একটি সংগঠিত, ন্যায্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন নিয়েই শেষ হয় দিনব্যাপী এই মতবিনিময় সভা।