
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ /০৬/২০২২ তারিখ রাত অনুঃ ৯.০০ ঘটিকায় কালপানী এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ব্যবসায়ী ০১. মোঃ আমজাদ শেখ (৩৫) পিতাঃ মৃত মফিজ শেখ @ ন্যাংড়া সাং- কালপানী দক্ষিনপাড়া থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধাকে জনৈক লুতফর রহমান এর পুকুরের পাড় থেকে গ্রেফতার করে। এ সময়ে তার হেফাজত থেকে ২৩ ( তেইশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামীর বিরুদ্ধে এর আগেও ০২ টি ফেন্সিডিলের মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।