
স্টাফ রিপোর্টার
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ফল মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছী উপজেলা কৃষি অফিসার জনাব সাবাব ফারহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসা: আতিয়া খাতুন, সহকারী কমিশনার ভূমি, বদলগাছী, নওগাঁ।
সোমবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে জাতীয় ফল মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কৃষক-কৃষানি ও উদ্যোক্তাসহ উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।