
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘যবিপ্রবি ব্লাড ব্যাংক ক্লাব’ পরিবেশ রক্ষার লক্ষ্যে আজ একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
সকালে যবিপ্রবি ক্যাম্পাস চত্বরে ক্লাবের সদস্যরা হাতে হাতে চারা নিয়ে রওনা হন। উৎসবমুখর পরিবেশে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। এরপর ক্যাম্পাসের বাইরেও কয়েকটি নির্ধারিত স্থানে গাছ লাগানো হয়।
যবপ্রবি ব্লাড ব্যাংক ক্লাবের সদস্যরা জানান, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরিই আমাদের মূল লক্ষ্য। রক্তদানের পাশাপাশি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই সব দিক থেকে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য, পরিবেশবান্ধব কার্যক্রমে আগ্রহী কয়েকজন শিক্ষার্থীরা।
ব্লাড ব্যাংক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে সবুজ-পরিবেশবান্ধব ক্যাম্পাসে পরিণত করার লক্ষ্যে তাদের এই প্রয়াস চলমান থাকবে।
রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনি বৃক্ষরোপণও পৃথিবীকে বাঁচায়”—এমন স্লোগানকে সামনে রেখেই যেনো তাদের এ প্রচেষ্টা।