
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের মাঝে র্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে।
০৯ জুলাই বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হতে এ এস আই (নিঃ) পদে ০১ জন পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ প্রদান করা হয়।
র্যাংক ব্যাচ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন জানান এবং পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),শরিফুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।