
মোঃ আক্তারুজ্জামান
অদ্য ১৩/০৭/২০২৫ তারিখ সময় রাত অনুমান ০০৩.৩০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় ভাংগা থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাংগা সাকিনস্থ মৃতঃ মোঃ রনি এর দোচালা টিনের ঘরের আড়ার সাথে মোঃ রনি (৪০), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা- জবেদা বেগম, সাং কোষাভাংগা, থানা- ভাংগা, জেলা – ফরিদপুর তাহার স্ত্রীর ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সংবাদ পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন ভাঙ্গা থানার উপ -পরিদর্শক মোঃ হাবিবুর রহমান । আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।
মৃতঃ রনি অদ্য ইংরেজি রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তাহার স্ত্রী ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে তাহাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাইয়া ডাক চিৎকার করলে আশপাশের লোকজনের উপস্থিতিতে মৃত রনির স্ত্রী ইমা ঘরে থাকা বটি দিয়ে ওড়না কেটে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। প্রাথমিকভাবে জানা যায় মৃত রনি বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় স্বামী রনি ও তাহার স্ত্রী ইমার সাথে মাঝেমধ্যে ঝগড়াঝাটি হইত। ভাঙ্গা থানার এস আই (উপ- পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান বলেন ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের উপর ভিত্তি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।