
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
দেশনায়ক তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জেলা বিএনপি কার্যালয় এলাকা।
শনিবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন,
যারা দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ছবি অবমাননা করে এবং তারেক রহমানকে নিয়ে অশ্লীলতা ছড়ায়, তারা জাতির কুলাঙ্গার। বিএনপি এসব ষড়যন্ত্র শক্ত হাতে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকাকে মুখরিত করে তোলেন।
প্রতিবাদ চলবে… ষড়যন্ত্রকারীদের ছাড় নয়।