
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলাহারে ইউনিয়ন জাসাসের আয়োজনে এ কর্মী সমাবেশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
কাটাবাড়ি ইউনিয়ন জাসাসের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্ব ও সদস্য সচিব শিপন ইসলাম রুহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ। প্রধান আলোচক ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহ নেওয়াজ পল্লব। বিশেষ আলোচক ছিলেন পৌর জাসাদের আহবায়ক রাশেদ নিজাম রোমেল।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ইয়াহিয়া প্রধান পাপ্পু, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার, জাহেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক খায়রুল আনাম জোহা, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম শেখ, পৌর জাসাসের সদস্য সচিব শামীম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, যুগ্ন সম্পাদক আরাফাত হোসেন লিয়ন, ৯নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক বাদশা আকন্দ, ইউপি জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক সাহাদুল ইসলাম, যুগ্ন আহবায়ক সোহেল রানা, সিজু আকন্দ, সানোয়ার হোসেন, লিটন মিয়া, রকি শেখ, জাকির হোসেন, রফিকুল ইসলাম, পাভেল মিয়া প্রমুখ। এসময় কর্মী সমাবেশে সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিমনা ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউনুস আলীকে সভাপতি, মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ও কোরবান আলীকে সাংগঠনিক সম্পাদক করে কাটাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।