
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় তারেক জিয়া ঐক্য পরিষদের উদ্যোগে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
(৫ আগষ্ট) মঙ্গলবার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজারে তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি রিয়াজ পঞ্চায়েতের নেতৃত্বে তারেক জিয়া পরিষদের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে খাসের হাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীদেরা। কুশপুত্তলিকা দাহ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত। তিনি বলেন “এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছিল। এই আন্দোলনে প্রাণ দিয়েছে প্রায় দুই হাজার তরুণ, আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল অধ্যায়।” আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা ও তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি রিয়াজ পঞ্চায়েত সহ অনন্য নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খলিলুর রহমান পাটেয়ারী,আঃখালেক,রুহুল আমিন, নজরুল ইসলাম সিরাজ,ওজুদ,সম্ভুপুর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন,আমজাদ হোসেন, জাকির হোসেন, খলিলুর রহমান।উপজেলা ছাত্রদল নেতা জিকু পাঞ্চায়েত, উপজেলা ছাত্রদল সদস্য মফিজুর রহমান,সম্ভুপুর ইউনিয়ন সভাপতি জুয়েল পঞ্চায়েত,সম্ভুপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সোহেল সহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ