
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র জাহিদুল ইসলামসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বায়োফার্মার ব্যবস্হাপনা পরিচালক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা: লকিয়ত উল্যার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক সবুজ, আলকরা আল ফালাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দিন ভূঁইয়া, সমাজসেবক মাহফুজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম । বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জাফর আহমেদ ভূঁইয়া,, ধর্মীয় শিক্ষক আবুল হোসেন পাটোয়ারী। সভাপতির বক্তব্য ডা: লকিয়ত উল্লাহ মিলন শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন ছাত্র / ছাত্রীকে সুন্দর আচারনের মাধ্যমে পাঠদান এবং শ্রদ্ধা ভূক্তি শিখাতে হবে । ছাত্র ছাত্রীদের কে উদ্দেশ্য করে বলেন পৃথিবীকে গড়তে হলে, নিজেকে আগে গড়তে হবে। তোমরা আগে কি হতে চাও, কি করতে চাও, সেটাকে লক্ষ করে আগাতে হবে। আর বেশি বেশি করে পড়তে হবে, জানতে হবে, পড়া লেখার কোনো বিকল্প নেই। স্কুলের শিক্ষকদের উদ্দেশ্য আরো বলেন অকৃতকার্য যারা হয়েছে তাদেরকে বিশেষ ক্লাসের মাধ্যমে আগামীতে পাস করার ব্যবস্থা করতে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ আলকরা হাফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক স্বপন চন্দ্র মজুমদার, সহকারী শিক্ষক নুরুন নবীসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎতের জন্য অনুপ্রাণিত করেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃর্তি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট সামগ্রী তোলে দেন।এ সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা অত্যান্ত আনন্দিত এবং অনুপ্রাণিত হয়েছেন বলে জানান।