
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান বিদ্যালয়ের ৯ম৷ ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।।
বৃহস্পতিবর, ১৪ অগাস্ট সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মো : ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির বকুল। প্রধান বক্তার বক্তব্য
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত আলোচনাসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুসমন্বিত সম্পর্ক গড়ে তুলার আহ্বান জানান। তিনি আরও বলেন শিক্ষক ও অভিভাবের সমন্বয়ে ছাত্র- ছাত্রীরা ভালো ফলাফল করতে পারে। বিদ্যালয়ের সভাপতি মো : ইয়াছিন বলেন এইবার আমাদের বিদ্যালয় এস এস সি পরিক্ষায় খারাপ রেজাল্ট করেছে,, আমরা সেটাকে সামনে রেখে আগামীতে ভালো ফলাফলের জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি।
এ সময় আগত অতিথিরা বলেন
আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, তারা দেশের সম্পদ। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উপকৃত হবে , তেমনি মা-বাবাও গর্বিত হবেন।অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনার ছেলে সন্ধার পর এবং যে কোনো সময় কোথায় যায় কার সাথে মিশে কি করে সেটার দেখার দায়িত্ব আপনার।। সরকারি শিক্ষক ফারুক আহমেদ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক। আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আব্দুল ওয়াদুদ ।। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেয়ামত উল্লাহ, সাবেক শিক্ষক ইউনিয়ন কৃষি অফিসার মিজানুর রহমান।। পল্লী চিকিৎসক আব্দুল্লাহ আল মাসুদ, মো;: নজির আহম্মেদ। অভিভাক সদস্য মনির আহম্মেদ মানিক। ম্যনেজিং কমিটির সদস্য পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ আব্দুল্লাহ। অভিভাবক সদস্য কাজী ইসরাফিল। সমাজ সেবক বাহার উদ্দিন। সাবেক অভিভাবক সদস্য নুরুল ইসলাম,, শিক্ষক প্রতিনিধি ইব্রাহিম ভূঁইয়া সবুজ। আলা উদ্দিন এ সময় সকল শিক্ষক/ শিক্ষিকাসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।