
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী বাজার জনপ্রিয় হাসু সুইস এন্ড রেস্টুরেন্টকে রক্তমাখা কাঁচা মাংস এবং মিষ্টি ও দুধের স্বর একই ফ্রিজে রাখান ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাসহ বিভিন্ন অপরাধে গ্রাম্যমান আদালত ইউএনও’র মোবাইল কোর্টে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়,।।
মঙ্গলবার, ১৯ আগস্ট চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, মো: জামাল হোসেন উপজেলার গুণবতী বাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং ইউএনও এর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সহযোগিতায় উক্ত কোর্ট পরিচালনা করা হয়।
আদালত ভোক্তাদের অধিকার সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিসহ (প্যানেল চেয়ারম্যান ও মেম্বার) গুণবতী বাজারে অবস্থিত “*হাসু সুইটস ও রেস্টুরেন্ট*” এর খাবার প্রস্তুত ও পরিবেশনের স্বাস্থ্যকর পরিবেশ যাচাইয়ের জন্য রান্নাঘর, ফ্লোর এবং ফ্রিজ পর্যবেক্ষণ করা হয়। এসময় রান্নাঘর অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত এবং ফ্রিজে গরুর কাঁচা মাংস, গরুর পায়া, মুরগির গিলা-কলিজা, রান্না করা গরুর মাংস, দীর্ঘদিনের ব্লেন্ডারড আদা, দুধের স্বর ও মিষ্টি একই ফ্রিজে রক্ষিত অবস্থায় পাওয়া যায়।
কাজেই “*হাসু সুইটস ও রেস্টুরেন্ট*”এর অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা কাস্টমার/ভোক্তাদের অর্থ, স্বাস্থ্য বা জীবনহানী ঘটানোর কার্যক্রম সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত রেস্টুরেন্টের দুইজনের প্রত্যেককে ১,৫০,০০০/-টাকা করে মোট ৩,০০,০০০/- টাক অর্থদণ্ড প্রদান করা হয়। এবং তৎক্ষণাৎ আদায় করা হয়।
এছাড়াও একই সময় ভ্রাইম্যমান আদালত ০৫টি মুদি দোকান প্রতিষ্ঠান সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যের তালিকা লটকাইয়া প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক এবং ০১ টি মুদি দোকান পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করিয়া কৃত্রিম মোড়ক দ্বারা চাল মোড়ক জাতকরণ, বিক্রয়, বিতরণ বা সরবরাহ করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ মোতাবেক পৃথক পৃথক মোট ০৬টি মামলায় ২৬০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
সর্বমোট ০৭টি মামলায় ৩,২৬,০০০/টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযানে সময়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও একজন মেম্বার, গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী এবং জনসাধারণ উপস্থিতি ছিলেন। ইউ এন ও এর ভ্রাম্যমান আদালতকে সাধুবদ জানিয়েছে গুণবতীবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান গুনবতী বাজারে হীরা সুইটসসহ বিভিন্ন মিষ্টি দোকানে বাসি মিষ্টি সংরক্ষণ করা হয়। তারা জানান আগামীতে ভ্রাম্যমান আদালত যেন গুণবতী বাজারে মুদি দোকান, মিষ্টি দোকান, ওষুধ দোকান সব সহ দোকানে তাদের কার্যক্রম পরিচালনা করা হয়।। এবং ধন্যবাদ জানান বর্তমান ইউ এন ও জামাল হোসেন কে ।।