
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি এ ঘটনায় নতুন কৌশল অবলম্বন করেছে ডাকাতেরা।
বৃধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিতে শোনা যায় মলকা গ্রামে ডাকাত পরেছে। অপরদিকে মলকা বাজারে এক দোকানে আগুন ধরেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের মৃত বুইদা ফকিরের ছেলে আজমত আলীর দোকান ও বাড়িতে।
ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী আজমত আলীর সাথে কথা বলে জানাযায়, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাজার থেকে এক মোটরসাইকেল চালক আমাকে ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এ খবর পেয়ে আমরা বাড়ীর সকল লোক দোকানে চলে আসলে বাড়ী থেকে ফোন করে জানায় বাড়ীতে ডাকাত হামলা চালিয়েছে। মহিলারা প্রতিরোধ করতে না পেরে ডাকাডাকি করলে লোকজন আসতে বিলম্ব হয় ও দোকানের আগুন নিভিয়ে বাড়ীতে আসতে বিলম্ব হওয়ায় ডাকাতেরা ঘরের দরজার গ্রীল ভেঙে ঘরে ঢুকে যায়। এবং সুকেসের তালা ভেঙে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা ও দোকানের মালামালসহ মোট দশ লাখ টাকা পরিমান লুট করে নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর জানান, বিষয়টি আমি রাতেই অবগত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী এখনো অভিযোগ দায়ের করেনি। তবে এটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাললা লেখা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আজমত আলী ।