
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টায় গানাসাস মার্কটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক,সেচপাম্প মালিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ তুলে বলেন, ইতিমধ্যেই যারা প্রিপেইড মিটার নিয়েছেন তারা নানা ভোগান্তির শিকার হয়েছেন। অতিরিক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াসহ নানা জটিলতা এই মিটারে।
বিদ্যুৎ উৎপাদনের নানা অনিয়মের দায় গ্রাহকের ঘারে চাপানো চলবে না।
বক্তারা আরও বলেন শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎসহ সরকারি সেবা খাতসমুহ এখন এনজিও এবং বৃহৎ পুঁজিপতিদের দখলে চলে গেছে। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এসব পুঁজিপতিরা এতটাই শক্তিশালী হয়েছে যে সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট ভাঙ্গে না! নাগরিক সেবা পাওয়ার জন্য এদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে আর দাবি আদায় করা যাচ্ছে না। সরকার সংস্কারের অজুহাতে বছর পার করলেও জনগণের নিরাপত্তাটুকুও দিতে পারছে না।এসকল পুঁজিপতিদের সিন্ডিকেট ভাঙ্গতে সরকারের উপর ভরসা না করে গ্রাম শহরের নিপিড়ীত জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।