
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি, : চৌদ্দগ্রাম উপজেলায় চিওড়া ইউনিয়ন হতদরিদ্র ও দুঃস্থ নারীদের মাঝে সরকারি ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, (২৭ আগস্ট) বুধবার সকালে চিওড়া ইউনিয়নে উপকারভোগী দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরন উদ্বোধন হয়েছে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার ও ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চিওড়া ইউপি সচিব প্রশাসনিক কর্মকর্তা
সেলিনা আক্তার, উপজেলায় মহিলা বিষয়ক অফিস সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ মনির আহমেদ, চিওড়া ইউপি সহকারী হিসাব রক্ষক পলাশ ভৌমিক।
এসময় সহ ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে চিওড়া ইউনিন পরিষদের ১১১জন নতুন উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার জানান, ২বছর মেয়াদী ভিডব্লিউবি কর্মসুচীর আওতায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ চক্রে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন নতুন উপকারভোগী ১১১ জন দুঃস্থ নারীর মাঝে জুলাই ‘২৫ মাসের চাল বিতরণ কার্যক্রের উদ্বোধন হয়েছে।
উপকারভোগী প্রত্যেক নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল আগামী দুই বছর একটানা পাবেন। সরকার সম্পুর্ন বিনামূল্যে এবং বিনাশর্তে এই ভিডব্লিউবি কার্ড প্রদান করেন।