
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্বেগে নির্বাচনীয় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে পর্দার আড়ালে থেকে জামাত ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গুণবতী ইউনিয়ন জামাত ইসলামের আমির মো: ইউসুফ মেম্বারের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি। প্রোগ্রাম সঞ্চালনা করেন গুনবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ। এতে আরও উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শারমিন আক্তার, গুনবতী ইউনিয়ন মহিলা জামায়াতের উপদেষ্টা শাহিদা বেগম, শামছুন নাহার সহ চার শতাধিক মহিলা জামায়াতের নেত্রী ও কর্মী বৃন্দ