
সুলতান আহমেদ
নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই উপজেলায় দিনে-দুপুরে ছুরিকাঘাত করে এক সেলসম্যানের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পরে আহত অবস্থায় ওই সেলসম্যানকে উদ্ধার করে স্থানীয়রা, এ সময় তার শরীরে জখমের চিহ্ন দেখতে পাওয়া যায়।
আহত ইমন(২৫) পিতা- মোঃ আব্দুল মান্নান,সাং-পৌওতা টিকরি, সান্তাহার, জানান- তিনি ব্রিটিশ অ্যান্ড টোব্যাকো কোম্পানিতে কর্মরত আছেন।
কোম্পানির কাজে কোম্পানির মালামালসহ আত্রাই উপজেলার সাহাগোলা স্টেশন থেকে আনুমানিক ৩ টার দিকে ঝিনাতে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা যুবক একটি লাল রঙের টিভিএস ৪ভি গাড়ি থেকে নেমে আমার পথ আগলে ধরেন,
তারপর আমার মালামাল সব ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমি তাদেরকে বাধা প্রদান করি, আমি বাধা প্রদান করলে তাদের ই একজন তাদের কাছে থাকা ধাঁরালো ছুরি দিয়ে আমাকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে, এতে করে আমার কয়েক জায়গায় কেটে যায়, তারপর আমার কাছে থাকা নগদ টাকার ব্যাগ ও মালামাল সব নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি আমি অতি দ্রুত আমার পরিবেশক ছানা এন্ড ব্রাদার্সকে অবহিত করি।
কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে আত্রাই উপজেলা পুলিশের তদন্ত অফিসার জনাব আহসানুল হক জানান- “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত। আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি,খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।”
এদিকে দিনের আলোয় এমন সন্ত্রাসী হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।